ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টেকনাফে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: এলাকায় উত্তেজনা, তদন্তে প্রশাসন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে, যার ফলে কার্যালয়টির আংশিক ক্ষতি হয়েছে এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া মাঠে অবস্থিত ওই নির্বাচনী কার্যালয়টিতে বুধবার সকালে আগুন লাগার বিষয়টি নজরে আসে। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আলম জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে নেতা-কর্মীরা আলোচনা শেষ করে চলে যান। এরপর ভোররাতে কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের সদস্যরা। এছাড়াও টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী, টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ এবং টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দায়িত্বপ্রাপ্ত জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রহিম নুরীও উপস্থিত ছিলেন।

এই অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

টেকনাফে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ: এলাকায় উত্তেজনা, তদন্তে প্রশাসন

আপডেট সময় : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬