ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সখিপুরে ভোট কেনার চেষ্টাকালে আটক: স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীর জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের সময় সখিপুরে এক স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন স্বতন্ত্র প্রার্থীর (হরিণ প্রতীক) কর্মী সাবর আলী ও হজরত আলী। সখিপুর উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই সাজা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুয়া এলাকায় স্বতন্ত্র প্রার্থীর (হরিণ) প্রতীকের চার সমর্থক ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় জনতা সাবর আলী ও হজরত আলীকে হাতেনাতে আটক করে। তবে তাদের অপর দুই সহযোগী জনতার চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

সখিপুরে ভোট কেনার চেষ্টাকালে আটক: স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীর জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬