ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পীরগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণ, জাপা’র দুই নেতাকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে টাকা বিতরণের দায়ে জাতীয় পার্টির (জাপা) দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের চাঁদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মালিকানাধীন একটি চাতালের গোডাউনে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের জড়ো করে টাকা বিতরণ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে টাকা নিতে আসা সাধারণ ভোটাররা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হলে ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক শাহিন ভোটারদের মাঝে অর্থ বিতরণের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আশরাফ আলীকে ৫ হাজার টাকা এবং শাহিনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে। কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করার সুযোগ দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

পীরগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণ, জাপা’র দুই নেতাকে জরিমানা

আপডেট সময় : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬