ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কুমিল্লা-৪: কালো টাকা ও ভোট কেনাবেচার অভিযোগে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনি এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোট কেনাবেচা এবং প্রিজাইডিং অফিসারদের প্রভাবিত করার গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দেবিদ্বারের বিভিন্ন প্রান্তে নির্বাচনি পরিবেশ কলুষিত করতে কালো টাকা প্রবেশ করানো হচ্ছে। ভোটারদের প্রভাবিত করার এই অপচেষ্টা রুখতে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কোথাও অর্থ লেনদেনের খবর পেলে তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাচনি কন্ট্রোল রুম অথবা প্রশাসনকে অবহিত করুন। খবর পাওয়া মাত্রই আমি নিজে সেখানে উপস্থিত হয়ে তা প্রতিহত করব।”

নির্বাচনি মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা কামনা করে এই প্রার্থী বলেন, ভোট একটি পবিত্র আমানত এবং কোনোভাবেই টাকার ছড়াছড়ি হতে দেওয়া হবে না। তিনি ঘোষণা দেন, ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি মাঠ ছাড়বেন না।

সুনির্দিষ্ট কিছু এলাকার নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জাফরগঞ্জ এলাকায় কয়েকজন স্বর্ণকারের মাধ্যমে টাকা বিতরণ করা হচ্ছে। এছাড়া বরকামটা ইউনিয়নের কয়েকজন প্রিজাইডিং অফিসার ‘বিক্রি হয়ে গেছেন’ বলেও তিনি দাবি করেন। সুলতানপুর, রাজামেহের ও ফতেয়াবাদ ইউনিয়নেও অর্থের লেনদেন শুরু হয়েছে বলে তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখানেই অর্থসহ কাউকে পাওয়া যাবে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা অবৈধ অর্থের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, প্রমাণসহ তাদের নাম-পরিচয় জাতির সামনে প্রকাশ করা হবে। সমর্থকদের উদ্দেশে তিনি প্রতিটি ইউনিয়নে শক্ত অবস্থান নেওয়ার এবং ভোটের ফলাফল না নিয়ে ঘরে না ফেরার নির্দেশনা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

কুমিল্লা-৪: কালো টাকা ও ভোট কেনাবেচার অভিযোগে হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬