এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি বছরে দুই ধাপে ভাগ করে দেওয়া হবে। চলতি বছর থেকেই এই নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সুপ্রিম কোর্টের এক ফুলকোর্ট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, নিম্ন আদালতের বিচারকরা জুনের প্রথমার্ধে ১৫ দিন এবং ডিসেম্বরের শেষার্ধে ১৫ দিন করে অবকাশ যাপন করতে পারবেন।
গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত এক ফুলকোর্ট সভা থেকে এই ঘোষণা আসে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই সভায় সভাপতিত্ব করেন এবং এতে হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বিচারপতি জানান, ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পুরোদমে চলমান আছে। এছাড়াও, সচিবালয়ের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম স্থানান্তরিত হবে বলেও সভায় জানানো হয়।
রিপোর্টারের নাম 

























