ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জনমত ও ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণে দেশ, সচেতনতা ও ঐক্যের আহ্বান আজহারীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও রাজনৈতিক দলগুলোর করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন দেশবরেণ্য আলেম ও জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী। রোববার তিনি তাঁর নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীর প্রতি ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আজহারী তাঁর পোস্টে উল্লেখ করেন যে, সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের ফলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এখন ছাত্র-জনতার হাতে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সংযমী হওয়ার পাশাপাশি জাতিগতভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দেড় যুগ পর সাধারণ মানুষ তুলনামূলকভাবে ভালো নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছে। তবে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গুজব, উসকানি এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করার উপর গুরুত্ব আরোপ করেন আজহারী। সমাজে মতভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, এই মতভিন্নতা যেন প্রতিহিংসা বা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ না নেয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, এই দেশ আমাদের সকলের এবং দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বও আমাদেরই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

জনমত ও ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণে দেশ, সচেতনতা ও ঐক্যের আহ্বান আজহারীর

আপডেট সময় : ০৬:৪৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬