ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রমজানে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই মাসজুড়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। সাহরী ও ইফতারের সময়কে বিশেষ বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারিকৃত এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন/বিধি অনুযায়ী তাদের অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করতে পারবে।

অন্যদিকে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সকল আদালতের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ রমজান মাসে অফিসের সময়সূচি পরিবর্তনের এই প্রস্তাবটি অনুমোদন করেছিল। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

রমজানে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আপডেট সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬