ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

১৮ কোটি মানুষকে জিম্মি করে আন্দোলন গ্রহণযোগ্য নয়, কঠোর অবস্থানে সরকার: নৌ উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, ১৮ কোটি মানুষকে জিম্মি করে চট্টগ্রাম বন্দরে কোনো আন্দোলন চলতে দেওয়া হবে না। তিনি আন্দোলনকারীদের দাবিগুলোকে ‘সিলি’ বা তুচ্ছ উল্লেখ করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকার এবার কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।

রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম বন্দরের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নৌ উপদেষ্টা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করা হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন উঠলে তা সারাদেশে নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্কের জন্ম দিতে পারে।

পবিত্র রমজান মাস আসন্ন উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে বন্দর দিয়ে বিপুল পরিমাণে ডাল, তেল এবং ছোলা আমদানি হয়। মাত্র কয়েকজন ব্যক্তির আন্দোলনের কারণে দেশের প্রায় ১৮ কোটি মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, “আমরা আর ছাড় দিব না। সরকার এবার কঠোর নীতি অবলম্বন করবে।” তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে তারা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও কিছুটা সময় চেয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

১৮ কোটি মানুষকে জিম্মি করে আন্দোলন গ্রহণযোগ্য নয়, কঠোর অবস্থানে সরকার: নৌ উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬