ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

এমপিওভুক্তির প্রাথমিক তালিকায় ১৭১৯ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থ বিভাগে চিঠি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১ হাজার ৭১৯টি স্কুল ও কলেজকে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাছাইকৃত এসব প্রতিষ্ঠানের অনুকূলে চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী এই তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত মানদণ্ড, গ্রেডিং এবং আঞ্চলিক সামঞ্জস্য বজায় রেখে প্রাথমিকভাবে এই ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই তালিকাটি এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত গেজেট প্রকাশের আগে আবেদনের সঙ্গে দেওয়া তথ্যাদি নিবিড়ভাবে যাচাই করা হবে। এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডাটাবেজ ব্যবহার করা হবে। তথ্যে কোনো গরমিল পাওয়া গেলে বা প্রয়োজন মনে করলে সরেজমিনে তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করা হবে।

পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ করার লক্ষ্যে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এখানে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এমপিওভুক্তির নামে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তবে তৎক্ষণাৎ তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) চালু করা হয়েছে, যেখানে খুদে বার্তার মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

উল্লেখ্য, নতুন নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য এবার সর্বমোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ের ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬৮৭টি, স্নাতক (পাস) ৪৪০টি, স্নাতক (সম্মান) ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ের ৪৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে প্রায় অর্ধেক প্রতিষ্ঠানকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অর্থ বিভাগের সম্মতি ও তথ্য যাচাই শেষে দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

এমপিওভুক্তির প্রাথমিক তালিকায় ১৭১৯ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থ বিভাগে চিঠি

আপডেট সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬