ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচন ও রমজান ঘিরে মাদরাসায় টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের সব পর্যায়ের মাদরাসায় টানা দেড় মাসের দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মার্চ মাসের শেষ পর্যন্ত। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করেই এই দীর্ঘ ছুটির কবলে পড়ছে মাদরাসাগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। তালিকা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত সাধারণ ছুটির মাধ্যমেই এই দীর্ঘ অবকাশের সূচনা হবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি কাটিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিক ছুটি।

এই দীর্ঘ ছুটির মাঝেই পড়বে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ পবিত্র শবেকদর, ২০ মার্চ জুমাতুল বিদা এবং ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও এই সময়ের অন্তর্ভুক্ত। দীর্ঘ ৪৬ দিনের এই অবকাশ শেষে আগামী ২৯ মার্চ থেকে মাদরাসাগুলোতে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী, বছরের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘ ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত টানা ১৫ দিন এই ছুটি কার্যকর থাকবে। মূলত শিক্ষার্থীদের ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালনের সুযোগ দিতেই এই বিন্যাস করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

নির্বাচন ও রমজান ঘিরে মাদরাসায় টানা ৪৬ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬