ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জামায়াতের প্রতিনিধি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে—আনোয়ারী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমেদ আনোয়ারী বলেছেন, জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে। শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার সোনারপাড়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আনোয়ারী বলেন, “উখিয়া-টেকনাফ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ভয়ভীতির রাজনীতির কারণে অতিষ্ঠ। এবার জনগণ ভোটের মাধ্যমে এই পরিস্থিতির পরিবর্তন আনবে। আমরা চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস করব না।”

পথসভায় উপস্থিত সাধারণ ভোটাররা চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে বয়কটের ঘোষণা দেন এবং আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সভাস্থল বিভিন্ন মিছিল এবং ‘চাঁদাবাজদের বয়কট করো’, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও’, ‘আনোয়ারীর বিজয় নিশ্চিত’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

প্রার্থী আনোয়ারী আরও বলেন, নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মৌলানা আবুল ফজল, নায়েবে আমির মৌলানা নুরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ দেশ ও জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তদন্ত: তালিকায় বাংলাদেশ

জামায়াতের প্রতিনিধি নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে—আনোয়ারী

আপডেট সময় : ১০:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬