ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই, জাতীয়তাবাদী শক্তিই দেশ পরিচালনায় সক্ষম: খসরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কোনো বিদেশি শক্তির বাংলাদেশের শাসনভার গ্রহণের সুযোগ নেই এবং দেশের শাসনভার পরিচালনায় জাতীয়তাবাদী শক্তিই সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, একটি নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং জবাবদিহিতার আওতায় পরিচালিত হয়। গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনতে একটি নির্বাচিত সংসদ অপরিহার্য।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া। এই লক্ষ্য অর্জন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেবল নির্বাচনে জয়লাভ করাই যথেষ্ট নয়, বরং বিপুল ব্যবধানে জয়ী হতে হবে। এই বিজয় সারা দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দেবে যে, বাংলাদেশের জনগণ শান্তি, সহনশীল রাজনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি প্রত্যাশা করে। তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থানের নিশ্চয়তা, একটি শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে আগ্রহী। কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনার কোনো সুযোগ এখানে নেই।”

খসরু বলেন, বাংলাদেশ যখনই কঠিন সময়ের সম্মুখীন হয়েছে, তখনই দেশের মানুষ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রেখেছে। বর্তমানেও এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল, তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওপর তাদের আস্থা রেখেছে। এই সম্মিলিত প্রত্যাশা পূরণ করাই আমাদের সকলের দায়িত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ দেশ ও জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তদন্ত: তালিকায় বাংলাদেশ

বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ নেই, জাতীয়তাবাদী শক্তিই দেশ পরিচালনায় সক্ষম: খসরু

আপডেট সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬