ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাকেরগঞ্জে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক নেতাকর্মী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ সবুজসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। শনিবার বিকেলে উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খান ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন।

নতুন যোগদানকারীদের পক্ষ থেকে অ্যাডভোকেট বশির আহমেদ সবুজ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। এই বিশ্বাস থেকেই জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে সক্রিয়ভাবে কাজ করে যাবেন। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপির হয়ে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খান নবীনদের স্বাগত জানিয়ে বলেন, জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মীর এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। তিনি তাদের অভিনন্দন জানান এবং আগামী নির্বাচনে দল আরও শক্তিশালী অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বাকেরগঞ্জ উপজেলা ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৬ দেশ ও জোটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তদন্ত: তালিকায় বাংলাদেশ

বাকেরগঞ্জে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক নেতাকর্মী

আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬