লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এ আর হাফিজ উল্লাহ তার ১৭ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন।
জামায়াত মনোনীত এই প্রার্থীর ইশতেহারে মোট ৬২টি উন্নয়নমূলক প্রস্তাবনা স্থান পেয়েছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক বিকাশের ওপর আলোকপাত করে। ইশতেহারে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ভুলুয়া নদী খননের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
লিখিত ইশতেহার পাঠকালে প্রার্থী এ আর হাফিজ উল্লাহ বলেন, নির্বাচিত হলে তিনি নির্বাচিত এলাকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিরলসভাবে কাজ করবেন। তার ইশতেহারে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, সমাজ সংস্কার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি খাতের সম্প্রসারণ, মৌলিক নাগরিক সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, পরিবেশ সুরক্ষা, বাজার ব্যবস্থার সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ক্রীড়া খাতের বিকাশের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইশতেহার ঘোষণার সময় লক্ষ্মীপুর-৪ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সদস্যসচিব মাওলানা হুমায়ুন কবির, সাবেক কমলনগর উপজেলা আমীর ডা. নুর উদ্দিন মাহমুদ, উপজেলা আমীর আবুল খায়ের, রামগতি পৌরসভা আমীর মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা আমীর মাওলানা আব্দুর রহিমসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























