ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ক্ষমতায় এলেই দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খনন, পরদিনই কাজ শুরুর ঘোষণা বিএনপি প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং বিজয়ের পরদিনই এ কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন। শনিবার কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এ প্রতিশ্রুতি দেন।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের কথা জানান মোশাররফ হোসেন। একই সাথে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ভাষা চালু এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে ঘিরে পুরো অঞ্চলের সামগ্রিক ভাগ্য পরিবর্তনেরও অঙ্গীকার করেন তিনি।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, বিগত সরকার পায়রা বন্দরের নামে প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয় করলেও এর প্রত্যাশিত সুফল এলাকাবাসী পায়নি। তাঁর মতে, বর্তমানে অন্তর্বর্তী সরকার মাতারবাড়ি বন্দর নিয়ে অধিক ব্যস্ত। তিনি আরও দাবি করেন, পটুয়াখালী অঞ্চলে সমরাস্ত্র কারখানা স্থাপন করা সম্ভব ছিল, কিন্তু একটি বন্দর থাকার অজুহাতে তা না করে চট্টগ্রামের সঙ্গে চুক্তি করা হয়েছে।

এছাড়াও, ভারতের সঙ্গে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাতিল করে অন্য একটি দেশের কাছে তা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মোশাররফ। অথচ পটুয়াখালী অঞ্চলে প্রায় ৮ হাজার একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমি থাকা সত্ত্বেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে এসব সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সামনে একটি চূড়ান্ত লড়াই অপেক্ষা করছে এবং সেই লড়াইয়ের জন্য প্রয়োজনীয় সৎ সাহস বিএনপির আছে। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে বেশি বেশি লিখলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও সহজ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগের গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন রিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

ক্ষমতায় এলেই দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খনন, পরদিনই কাজ শুরুর ঘোষণা বিএনপি প্রার্থীর

আপডেট সময় : ০৭:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬