ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক: ইরানের দাবি ২০০+, পেন্টাগনের স্বীকারোক্তি ১৪০ জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে মার্কিন সেনা হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি উঠেছে। ইরান যেখানে তাদের হামলায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার কথা জানাচ্ছে, সেখানে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রাথমিক আটজন আহতের খবর প্রকাশের পর তা ১৪০ জনে উন্নীত করার কথা স্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের ১০ দিনে যুক্তরাষ্ট্রের ১৫০ জনের মতো সেনা আহত হওয়ার খবর জানা যায়। এই খবর প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, তাদের আহত সেনাদের সংখ্যা প্রায় ১৪০ জনের মতো, তবে অধিকাংশের আঘাত তেমন গুরুতর নয়। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, ‘এপিক ফিউরি’ অভিযান শুরুর পর থেকে ১০ দিন ধরে লাগাতার হামলায় প্রায় ১৪০ মার্কিন সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে ১০৮ সেনা ইতোমধ্যে যুদ্ধে ফিরেছেন এবং গুরুতর আহত আট সেনা সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন।

গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে সামরিক কর্মীদের আবাসস্থলে ইরানি ড্রোনের আঘাতে ছয় মার্কিন সেনা নিহত হয়। একই দিনে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পৃথক হামলায় আরও এক মার্কিন সেনা প্রাণ হারান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোয় লাগাতার প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে ইরান। দেশটি আরব উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক মিশন, হোটেল, বিমানবন্দর এবং তেল অবকাঠামোতেও হামলা চালিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাবাহিনী আহত ও নিহত হওয়ার পাশাপাশি দূতাবাস, সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস উচ্চমাত্রার রেজুলিউশন ও পেশাদার স্যাটেলাইট চিত্র, সোশ্যাল মিডিয়ার যাচাইকৃত ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বিবৃতির ওপর ভিত্তি করে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত অন্তত ১৭টি মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনা চিহ্নিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি স্থাপনায় একাধিকবার আঘাত হানা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বেশিরভাগ হামলা প্রতিহত করেছে, তবে অন্তত ১১টি হামলা সফলভাবে আঘাত হেনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগের গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন রিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক: ইরানের দাবি ২০০+, পেন্টাগনের স্বীকারোক্তি ১৪০ জন আহত

আপডেট সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬