ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘ইরানে আর আঘাতের জায়গা নেই, যুদ্ধ দ্রুতই শেষ হবে’: ট্রাম্পের দাবি, ইসরায়েলের ভিন্ন সুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, এই সংঘাত ‘শিগগিরই’ শেষ হবে এবং ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’। তিনি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’ তার এই মন্তব্য যুদ্ধের গতিপথ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থানকে পুনর্ব্যক্ত করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ ভিন্ন মত পোষণ করেছেন।

রয়টার্স এবং দ্য টাইমস অফ ইসরাইলের তথ্য অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী গত বুধবার বলেছেন, এই যুদ্ধ ‘কোনো সময়সীমা ছাড়াই চলবে’। কাৎজ আরও জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরাইল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগের গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন রিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

‘ইরানে আর আঘাতের জায়গা নেই, যুদ্ধ দ্রুতই শেষ হবে’: ট্রাম্পের দাবি, ইসরায়েলের ভিন্ন সুর

আপডেট সময় : ০৬:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬