লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলে আবারও হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরাইলের শ্তুলা শহরে এই হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
হিজবুল্লাহ উল্লেখ করেছে যে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। এর আগে, ইসরাইল লেবাননের রাজধানীতে একের পর এক ভারী হামলা চালিয়েছিল।
চলমান সংঘাতে ইরান ও হিজবুল্লাহর মধ্যে সমন্বিত হামলার চিত্রও উঠে এসেছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে একযোগে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইসরাইল দাবি করেছে, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
রিপোর্টারের নাম 


















