মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে চলমান যুদ্ধ অবসানের জন্য দুটি কঠোর শর্ত সামনে এনেছে ইরান। দেশটির দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের আক্রমণ হবে না—এমন আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই প্রস্তাব তুলে ধরেছেন।
পেজেসকিয়ান তার বার্তায় উল্লেখ করেন, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ‘অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত’ করেছেন।
তিনি আরও বলেন, এই যুদ্ধের অবসান একটাই পথে সম্ভব—ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি। তার মতে, ‘জায়নিস্ট সরকার ও যুক্তরাষ্ট্রই এই আগুন জ্বালিয়েছে।’
বিশ্লেষকদের মতে, ইরানের পক্ষ থেকে দেওয়া এই শর্তগুলো যুদ্ধ পরিস্থিতিকে রাজনৈতিকভাবে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
রিপোর্টারের নাম 


















