ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দ্বিমুখী অবস্থান: সিনেটে শুমারের কড়া সমালোচনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের নামে আমেরিকা ও ইসরায়েলের হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন দেশটির সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার। একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার দাবি জানান তিনি।

গত ১০ মার্চ সিনেটে দেওয়া বক্তব্যে শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে দিন দিন আরও বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী হয়ে উঠছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে আসে, যখন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’র অংশ হিসেবে তারা ইরানের ভেতরে সবচেয়ে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে।

শুমার প্রশ্ন তোলেন, সোমবার ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যাতে মনে হয়েছিল ইরানে অভিযান শেষের দিকে। তাহলে আসলে কোনটি সত্য? যুদ্ধ কি শেষের পথে, নাকি আমরা সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছি? ট্রাম্প ও তার সহযোগীরা কীভাবে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিতে পারেন? এটি অবিশ্বাস্য।

ডেমোক্র্যাট নেতা অভিযোগ করেন, ট্রাম্প অনেক সময় যথেষ্ট তথ্য না জেনেই তাৎক্ষণিক মন্তব্য করেন, যা পরদিন তার নিজের বক্তব্যেই খণ্ডিত হয়ে যায়।

এদিকে, ট্রাম্প দাবি করেছিলেন যে প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য ইরানের টমাহক ক্ষেপণাস্ত্র দায়ী, যে হামলায় ১৬৮ মেয়েশিশুসহ ১৭৫ জন বেসামরিক মানুষ নিহত হয়। ডেমোক্র্যাট নেতা ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্পের এই দাবি হাস্যকর।

অন্যদিকে, ইরানের অস্ত্রভান্ডারে টমাহক ক্রুজ মিসাইল রয়েছে ট্রাম্পের এমন দাবিকেও চ্যালেঞ্জ করেন চাক শুমার। ট্রাম্পের এই দাবিকে অযৌক্তিক বলছেন তিনি। শুমার ওই হামলা এবং বেসামরিক হতাহতের ঘটনায় ‘পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানান।

তিনি আরও সতর্ক করেন যে যুদ্ধ ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে। শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্প এদেশের অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি এবং তার কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী প্রশাসনের কর্মকর্তাদের কংগ্রেসের সামনে প্রকাশ্যে সাক্ষ্য দিতে বাধ্য করার দাবি জানাবেন। বিশেষ করে তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে তলবের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে কঠোর অবস্থান: ইসরায়েলের সাথে স্পেনের কূটনৈতিক সম্পর্ক হ্রাস

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের দ্বিমুখী অবস্থান: সিনেটে শুমারের কড়া সমালোচনা

আপডেট সময় : ০৫:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬