ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ফেনীতে নির্বাচনি উত্তাপ: দাঁড়িপাল্লার ব্যানার ছেঁড়া ও ঈগল প্রতীকের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজী ও সদর উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পৃথক দুটি ঘটনায় সোনাগাজীতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ফেনী সদরে ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন এবং সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২ ও ৮ নম্বর ওয়ার্ডে ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বিষয়টিকে পরিকল্পিত ও প্রতিহিংসামূলক রাজনীতি বলে আখ্যায়িত করেছেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনা শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশকে বিঘ্নিত করছে এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। প্রার্থীর পক্ষ থেকে সব রাজনৈতিক শক্তিকে সহনশীলতা প্রদর্শন এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, ফেনী-২ আসনের সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার সকালে কার্যালয়টি উদ্বোধন করা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা অফিসের আসবাবপত্র তছনছ করে ফেলে। বৃহস্পতিবার সকালে প্রার্থীর সমর্থকরা কার্যালয়ের বিধ্বস্ত অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন।

সমর্থকদের দাবি, প্রার্থীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে একটি পক্ষ ভীত হয়ে নির্বাচনি কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এবি পার্টির জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, ইজ্জতপুরে নির্বাচনি কার্যালয় ভাঙচুরের খবরটি তারা পেয়েছেন। এ বিষয়ে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পৃথক এই দুই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সজাগ দৃষ্টি কাম্য বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত সরবরাহ চাইল বাংলাদেশ

ফেনীতে নির্বাচনি উত্তাপ: দাঁড়িপাল্লার ব্যানার ছেঁড়া ও ঈগল প্রতীকের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬