ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সহিংসতা ও নৃশংসতার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান অ্যাডভোকেট শেখ ওয়াদুদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ ওয়াদুদ বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনোভাবেই সহিংসতা ও নৃশংসতার রাজনীতি গ্রহণ করবে না। পাথর দিয়ে মানুষ হত্যার মতো বর্বরোচিত কর্মকাণ্ড দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি মোংলা ও রামপাল এলাকায় শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক জনপদ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ ওয়াদুদ তার বক্তব্যে এলাকার উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেট শেখ ওয়াদুদ বলেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হতে পারলে মোংলা-রামপাল হবে সব ধর্মের ও বর্ণের মানুষের নিরাপদ সহাবস্থানের ঠিকানা। দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা দূর করে এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে মোংলা নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোহিনুর সরদার বলেন, মোংলা-রামপালের মানুষের হারানো অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আবশ্যক। এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সুসংগঠিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তারা বলেন, বিভাজন ও প্রতিহিংসার রাজনীতির বিপরীতে উন্নয়ন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। ব্যালটের মাধ্যমেই এই অঞ্চলের মানুষ সকল অন্যায়ের জবাব দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে অ্যাডভোকেট শেখ ওয়াদুদ স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কর্মসংস্থান ও সুশাসন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই জনসভাকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত সরবরাহ চাইল বাংলাদেশ

সহিংসতা ও নৃশংসতার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান অ্যাডভোকেট শেখ ওয়াদুদের

আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬