ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিতর্কিত মন্তব্য: ‘আমাদের অস্ত্র দিয়ে বিশ্ব শাসন সম্ভব’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান এক নির্বাচনী জনসভায় বিতর্কিত মন্তব্য করে বলেছেন, তাদের কাছে এমন ‘অস্ত্র’ আছে, যা দিয়ে কেবল বাংলাদেশ নয়, গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব। যারা জামায়াত দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করে, তাদের মূর্খ বলেও আখ্যায়িত করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে মিজানুর রহমান বলেন, তাদের আদর্শ কী, তারা কী করতে চায় তা স্পষ্ট নয়। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ তাদের পোস্টার ছিঁড়লেও জামায়াত ধৈর্য ধারণ করেছে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, পোস্টার ছিঁড়ে জামায়াতের আন্দোলন বন্ধ করা যাবে না। পোস্টার ছিনিয়ে নেওয়া গেলেও মানুষের অন্তর থেকে তাদের প্রতীক মুছে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষের আদর্শ হলো দুর্নীতি ও দখলদারিত্ব করা এবং নিজেদের কর্মীদের পাথর দিয়ে পিটিয়ে মারা। তিনি হুঁশিয়ারি দেন, মা-বোনদের ওপর চোখ রাঙিয়ে ভোট নেওয়ার চেষ্টা করলে তা সফল হবে না। মিজানুর রহমান দাবি করেন, তিনি যে আদর্শ ধারণ করেন, তা নবী-রাসূলদের আদর্শ।

তিনি সম্প্রতি ঢাকায় জামায়াতের সমাবেশ প্রসঙ্গে বলেন, লাখ লাখ মানুষের ঢল নামলেও সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন তোলেন, তারা কি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চেনে? তাদের অভ্যন্তরীণ বিষয় ও আদর্শ সম্পর্কে তাদের জ্ঞান আছে কি না? একটি দলের কেন্দ্রীয় নেতার ভোটকেন্দ্রে গেলে ফিরে আসতে না পারার হুমকির সমালোচনা করে মিজানুর রহমান বলেন, রাজনীতি শিখতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার গ্রাহক

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিতর্কিত মন্তব্য: ‘আমাদের অস্ত্র দিয়ে বিশ্ব শাসন সম্ভব’

আপডেট সময় : ১০:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬