ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ বিদ্যালয় সভাপতি: যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার ও পুলিশে সোপর্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমানকে (৩২) যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সভাপতি নাটোরের গ্রীণভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে যান। অভিযোগ উঠেছে, সেদিন রাতে বাসযোগে ফেরার পথে গান বাজানোর সময় সভাপতি লুৎফর রহমান অন্তত ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেন। এই গুরুতর অভিযোগ ঘিরেই বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করতে শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রধান দাবি ছিল, অবিলম্বে সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিচারের আশ্বাস দিয়ে অভিযুক্ত সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনেন। তিনি বিদ্যালয়ে পৌঁছা মাত্রই বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে। পরিস্থিতি বেগতিক দেখে লুৎফর রহমান দ্রুত বিদ্যালয়ের অফিস কক্ষে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা কক্ষটি ঘিরে ফেলে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তিনি ওই কক্ষেই অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মনের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিচারের আশ্বাস দিয়ে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার করেন।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন জানান, উদ্ধারকৃত লুৎফর রহমানকে পরবর্তীতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে দ্রুত জেলা কারাগারে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত সরবরাহ চাইল বাংলাদেশ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ বিদ্যালয় সভাপতি: যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার ও পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১০:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬