ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফরিদপুর-৪: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা। জোটগত ঐক্য সুসংহত করতে এবং ভোটের লড়াইয়ে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান মোল্লা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি এই আসনে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলেও ফরিদপুর-৪ আসনটি উন্মুক্ত রাখা হয়েছিল। ফলে একই জোটের দুই প্রার্থী মাঠে থাকায় ইসলামপন্থি শক্তির বিজয় নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। সেই আশঙ্কা থেকেই জোটের বৃহত্তর স্বার্থে এবং বিজয়ের পথ সুগম করতে তিনি জামায়াত মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, দলের কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ দেড় বছর ধরে নির্বাচনি এলাকায় সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণা চালানোর পরও জোটের সংহতি রক্ষায় তিনি নিজের প্রার্থিতা ত্যাগ করেছেন বলে উল্লেখ করেন।

এদিকে খেলাফত মজলিসের প্রার্থীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন। তিনি বলেন, একই জোটের দুজন প্রার্থী মাঠে থাকায় জনমনে কিছুটা দ্বিধা ছিল। এখন ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানানোয় আমাদের বিজয় আরও ত্বরান্বিত হবে। আমরা সম্মিলিতভাবে এলাকায় ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে কাজ করে যাব।

মিজানুর রহমান মোল্লা নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোয় ফরিদপুর-৪ আসনে জোটের একক প্রার্থী হিসেবে এখন শক্ত অবস্থানে রয়েছেন মাওলানা সরোয়ার হোসেন। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ফরিদপুর-৪: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজানুর রহমান

আপডেট সময় : ১০:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬