ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটবে: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে রাজনৈতিক প্রতিহিংসার চিরস্থায়ী অবসান ঘটানো হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে চলাফেরা এবং নিজেদের অধিকার ভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে বলেন, অতীতের ১২টি নির্বাচনের মূল বৈশিষ্ট্য ছিল কেবল ক্ষমতার পালাবদল। বিগত সরকারগুলো ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, যার ফলে দুর্নীতি আজ বাংলাদেশের প্রধান সমস্যায় পরিণত হয়েছে। তিনি এবারের নির্বাচনকে দুর্নীতি প্রতিরোধ এবং জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পাওয়ার লড়াই হিসেবে অভিহিত করেন। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নতুন করে একটি দল আবারও জালিম হয়ে ওঠার চেষ্টা করছে।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান ডা. তাহের।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান এবং সেক্রেটারি বেলাল হোসাইন।

জনসভায় আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, এনসিপির গণভোট প্রচারণার অ্যাম্বাসেডর আবু সুফিয়ান এবং খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিম, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা. মিহির নাথ লিটনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু

১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটবে: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আপডেট সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬