ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর এক সফল অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালির ছড়া শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অপরাধীদের অবস্থানের খবর পায় যৌথ বাহিনী। এরই প্রেক্ষিতে ইসলামাবাদ সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি চৌকস দল ওই পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান শুরু করে। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩টি তাজা কার্তুজসহ দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

কক্সবাজারের ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট সময় : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬