ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আড়াইহাজারে নির্বাচনি পরিবেশ সন্তোষজনক, নির্ভয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা জেলা প্রশাসকের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনি পরিবেশ ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির। তিনি জানিয়েছেন, বর্তমানে মাঠপর্যায়ের পরিস্থিতি অত্যন্ত অনুকূলে রয়েছে এবং ভোটাররা কোনো প্রকার শঙ্কা বা ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক। তিনি উল্লেখ করেন, প্রতিটি কেন্দ্রের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা না হলেও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসককে কেন্দ্রগুলোর কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এদিকে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচনি আইন, ভোটগ্রহণ পদ্ধতি এবং ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনার কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে সক্রিয় থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

আড়াইহাজারে নির্বাচনি পরিবেশ সন্তোষজনক, নির্ভয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা জেলা প্রশাসকের

আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬