এই ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) রাতে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশের একটি রেস্টুরেন্টে।
আহত তিনজন হলেন—বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। শনিবার রাতে শিপন যখন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশের ওই রেস্টুরেন্টটিতে খেতে যান, তখন রিফাত হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে শিপন এবং রেস্টুরেন্টের এক কর্মচারিসহ মোট তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির টাকা-পয়সা ভাগাভাগি নিয়েই এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 
























