ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শুক্রবার ঐতিহাসিক হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করতে যাচ্ছে। দলের চেয়ারপারসন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্রটি জনসমক্ষে তুলে ধরবেন।

গতকাল বৃহস্পতিবার দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান অনুষ্ঠানটি পরিচালনা করবেন।

দলীয় সূত্রমতে, এবারের নির্বাচনী ইশতেহারে বিএনপির পূর্ব ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবাগুলো বিশেষভাবে অন্তর্ভুক্ত থাকবে।

গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতিবিরোধী শক্তিশালী কাঠামো প্রণয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ইশতেহারে স্থান পাবে। এছাড়াও, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ দিকনির্দেশনাও তুলে ধরা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় এবং কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রকাশিত হতে যাওয়া এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

শুক্রবার ঐতিহাসিক হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬