ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রাম সিটি নির্বাচন: ভোটের মাঠে বিএনপির তিন শতাধিক নেতা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা না এলেও বন্দরনগরীতে বইছে আগাম নির্বাচনী হাওয়া। যেকোনো সময় নির্বাচনের ঘোষণা আসতে পারে—এমন সম্ভাবনায় আগেভাগেই মাঠে নেমেছেন ক্ষমতাসীন দল বিএনপির তিন শতাধিক নেতা-নেত্রী। এর মধ্যে মহানগর কমিটির অন্তত এক ডজন নেতা মেয়র পদে ভোটের মাঠ গোছাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, যারা মাঠে রয়েছেন, তাদের মধ্যে মহানগর ও ওয়ার্ড কমিটির সাবেক নেতা, সাবেক কাউন্সিলর, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও রয়েছেন। সব মিলিয়ে দলটির অন্তত সাড়ে ৩০০ নেতা-নেত্রী ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন।

একইভাবে, চলতি বছরের এপ্রিল থেকেই একক প্রার্থী নিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। প্রথমবারের মতো সংরক্ষিত নারী ওয়ার্ডেও প্রার্থী দেবে দলটি। তবে মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের একাংশের নাম ঘোষণা করা হলেও বাকিদের নাম আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

মাঠপর্যায়ের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, নগরীর ৪১টি সাধারণ ওয়ার্ড এবং ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে পুরোদমে সক্রিয় বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। মেয়র পদেও বিএনপির একাধিক হেভিওয়েট ও তরুণ নেতার নাম আলোচনায় আসছে। ঈদুল আজহার সময় ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে মতবিনিময় সভা, মেজবান, কাপড় বিতরণ ও খেলাধূলার মাধ্যমে তারা নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন। কেউ কেউ ওয়াসার পানি, ময়লা ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, ড্রেন, কালভার্ট, কবরস্থান ও খেলার মাঠ নির্মাণের মতো স্থানীয় উন্নয়ন ও জনদুর্ভোগ সমাধানে গুরুত্ব দিচ্ছেন।

বিএনপির তৃণমূলের কর্মীরা বলছেন, বিগত নির্বাচনগুলোয় রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই মাঠে নামতে পারেননি। আওয়ামী লীগ একতরফাভাবে ভোটারবিহীন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ক্ষমতায় বসেছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। পদ-পদবিতে থাকা নেতা থেকে শুরু করে সাবেক ও বর্তমান অনেক নেতাও ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের বলয় ভারী করছেন। নগরীর ৪১টি ওয়ার্ডে বিএনপিতে পাঁচ থেকে ১২ জন পর্যন্ত নেতা কাউন্সিলর প্রার্থী হতে চাইছেন। প্রতিটি ওয়ার্ডে একাধিক নারী নেত্রীও সক্রিয় রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর

চট্টগ্রাম সিটি নির্বাচন: ভোটের মাঠে বিএনপির তিন শতাধিক নেতা

আপডেট সময় : ০৯:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬