আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তিন বাহিনীর মোট ৯৪ হাজার সদস্য মাঠে নামছেন। এর মধ্যে ৯০ হাজার সদস্য আসবেন সেনাবাহিনী থেকে, ২ হাজার ৫০০ জন নৌবাহিনী থেকে এবং ১ হাজার ৫০০ জন বিমানবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর একটি করে কোম্পানি দায়িত্ব পালন করবে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় তিন বাহিনীর প্রধানরা এই তথ্যগুলো নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথিও কাল রাতে বৈঠকের বিষয়টি উল্লেখ করে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টার ওই বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। তারা সবাই আগামী নির্বাচনের জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে নেওয়া সব ধরনের প্রস্তুতির ব্যাপারে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















