মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক এপস্টেইন-সংশ্লিষ্ট লাখো নথির নতুন একটি অংশ প্রকাশের পর এই ক্ষমা প্রার্থনা এলো, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ইমেইল যোগাযোগের তথ্য উঠে এসেছে।
ওই প্রকাশিত নথিপত্রের মধ্যে একটি খসড়া ইমেইল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ইমেইলে জেফ্রি এপস্টেইন নিজে লিখেছেন যে, বিল গেটস একটি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এসব নথি প্রকাশ্যে আসার পরই বিল গেটস তার অতীতের সম্পর্ক নিয়ে অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চাইলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্কের বিষয়টি আলোচনায় ছিল, যা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নতুন করে নথি প্রকাশের পর সেই আলোচনা নতুন মাত্রা পেল।
রিপোর্টারের নাম 





















