ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

তানোরে পিকআপ ভ্যানের ধাক্কায় ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু, থানায় মামলা দায়ের

রাজশাহীর তানোরে পিকআপ ভ্যানের ধাক্কায় কামরুল হাসান (৪৮) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কামরুল উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগিশো গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি সাইকেলযোগে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করতেন। পাশাপাশি তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মীও ছিলেন।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৬টা ২৫ মিনিটে কামরুল হাসান সাইকেলযোগে মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে মুণ্ডুমালা বাজারের দিকে রওনা হন। পথে তানোর পৌরসভার চিনাশো এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

তানোরে পিকআপ ভ্যানের ধাক্কায় ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু, থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬