জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা চলাকালে সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি তার নির্ধারিত সময় অতিক্রম করায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে স্মরণ করিয়ে দেন যে, তার হাতে মাত্র দুই মিনিট সময় আছে। স্পিকার আরও বলেন, ‘বাকি কথা টকশোতে বলবেন’।
রোববার বিকেল সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এর আগে, বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, বিরোধী দলের একজন সদস্য সম্প্রতি দাবি করেছেন যে কওমি মাদ্রাসায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তিনি এর জবাবে বলেন, কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না, বরং বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। তিনি তরুণ সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন যে তারা তরুণদের নিয়ে কথা না বলে শুধু গণভোট নিয়ে আলোচনা করছেন।
সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি আরও অভিযোগ করেন যে, একজন সংসদ সদস্য তার বাবার জীবদ্দশায় তাকে মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হওয়া আবশ্যক নয়, জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু কিছু সংসদ সদস্য মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অসত্য তথ্য দিচ্ছেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই সংসদ সদস্যের দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল এবং তিনি নিজেও তা স্বীকার করেছেন। এটি একটি ‘স্লিপ অব টাং’ ছিল এবং এই বিষয়ে আগেও সংসদে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















