ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ: বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) তিনটি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত বা ফ্রিজ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি রুপি জমা রয়েছে বলে জানা গেছে। দলের অভ্যন্তরে ১০ জন বিদ্রোহী বিধায়কের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। অ্যাকাউন্টগুলো ‘ডেবিট ফ্রিজ’ করার ফলে এখন থেকে সেখানে টাকা জমা দেওয়া সম্ভব হলেও কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দলের আর্থিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে সাবেক মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারীদের মধ্যে বিরোধ এখন প্রকাশ্যে। এই দ্বন্দ্বের অংশ হিসেবেই ঋতব্রতের অনুগামী বিধায়করা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন যে, এই বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছতা নেই।

অভিযোগকারী বিধায়কদের দাবি, এই অর্থ অবৈধ কোনো উৎস বা সরকারি তহবিলের অপব্যবহারের মাধ্যমে অর্জিত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে, অ্যাকাউন্ট জব্দের বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দলের একটি সূত্র জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং আইনিভাবে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ: বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল

আপডেট সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬