ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলারের বিশাল তহবিল ফেরত দেওয়া হবে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সমঝোতা স্মারকের প্রতিটি ধারা ইরানের অনুকূলে রয়েছে এবং এই আলোচনার সুফল শীঘ্রই দৃশ্যমান হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ইরানের ওপর যেসব বিধিনিষেধ আরোপ করেছিলেন, এখন সেগুলোকেই ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি অসন্তুষ্ট হবেন বলেও তিনি মন্তব্য করেন।

পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের একমাত্র শর্ত হলো ইরান যেন পারমাণবিক বোমা তৈরি না করে। তিনি জোর দিয়ে বলেন, ইরান দীর্ঘকাল ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিপক্ষে এবং এটি তাদের ধর্মীয় ও আদর্শিক অবস্থানের অংশ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাব দিলে ইরান তাতে সম্মতি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক যোগ দিবসে মোদির রেড রোড অনুষ্ঠানে সমতা নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

আপডেট সময় : ০৬:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬