ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এআই-এর বৈশ্বিক প্রভাব পর্যালোচনায় জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেল, ৪০ বিশেষজ্ঞের তালিকা প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশমান বৈশ্বিক প্রভাব গভীরভাবে পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছে জাতিসংঘ। শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এবং কানাডীয় এআই বিশেষজ্ঞ ইয়োশুয়া বেঞ্জিওসহ ৪০ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার এই প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

প্যানেলে স্থান পেয়েছেন গুগল ডিপমাইন্ডের গবেষণা ও প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ফরাসি নাগরিক জোয়েল বারাল এবং মাইক্রোসফট ল্যাবের প্রধান গবেষণা বিজ্ঞানী ইথিওপিয়ার গিরমাউ আবেবে তাদেসে। তাদেসে বিশেষত টেকসই উন্নয়ন, মানবিক কার্যক্রম ও স্বাস্থ্য খাতে এআইয়ের প্রয়োগ নিয়ে কাজ করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্যানেলকে ‘এআই সম্পর্কিত জ্ঞানের ঘাটতি পূরণ এবং অর্থনীতি ও সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃত প্রভাব মূল্যায়নের জন্য প্রথম বৈশ্বিক ও সম্পূর্ণ স্বাধীন বৈজ্ঞানিক সংস্থা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও জানান, প্যানেলের সদস্যরা কোনো সরকার, কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করবেন না, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে তাঁদের ব্যক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাবেন। সদস্যদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদে পেশ করা হবে।

প্যানেলের সদস্যদের মধ্যে মেশিন লার্নিং, ডেটা গভর্নেন্স, সাইবার নিরাপত্তা, জনস্বাস্থ্য, শিশু উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের বিশেষজ্ঞ রয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনার জন্য এমন একটি স্বাধীন প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মূল্যায়নে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) যেভাবে কাজ করে, এআইয়ের ক্ষেত্রে এই প্যানেলটিও একই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন জুলাইয়ে অনুষ্ঠিতব্য ‘জাতিসংঘ গ্লোবাল ডায়ালগ অন এআই গভর্ন্যান্স’ শীর্ষক সম্মেলনের সময় প্যানেলের প্রথম প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাগ্রহণের মাত্র ৫২ দিনে সরকারের ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি ছাড়ালো, লক্ষ্যমাত্রা অতিক্রম

এআই-এর বৈশ্বিক প্রভাব পর্যালোচনায় জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেল, ৪০ বিশেষজ্ঞের তালিকা প্রকাশ

আপডেট সময় : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬