ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রিজভীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, নির্বাচন আমাদের জন্য এক সংগ্রামের মতো। এই সময়ে চারিদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার চলছে। তিনি প্রযুক্তির মাধ্যমে তৈরি ‘প্রোপাগান্ডা বট’ ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে মানুষের চরিত্রহনন ও মিথ্যাচারের যেন শেষ নেই।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে বিএনপির পাঁচটি নির্বাচনী প্রচার সংগীত উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী আরও বলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, আওয়ামী লীগের বোরকার নিচে যারা গুপ্ত বা সুপ্ত হয়ে থাকেননি, তাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন, জাতীয়তাবাদী শক্তির শেকড় অনেক গভীরে প্রোথিত, বটগাছের শেকড়ের চেয়েও অনেক গভীরে। এই শেকড়কে অপপ্রচার বা মিথ্যার কোনো ঝলকানি দিয়ে ঢেকে রাখা যাবে না; এটি সোজা মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে।

এসব কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী, সুরকার—সবাইকে মূল দায়িত্ব পালনের আহ্বান জানান রিজভী। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই ষড়যন্ত্রকে পরাজিত করে সত্য, ন্যায় এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে। বক্তব্য শেষে তিনি জাসাসের উদ্যোগে প্রস্তুতকৃত বিএনপির পাঁচটি নির্বাচনী গানের উদ্বোধন করেন।

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাসাসের নির্বাচনী সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যসচিব জাবেদ আহমেদ কিসলু। জাসাসের সদস্যসচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, বিএনপির দলীয় সংগীতের গীতিকার মনিরুজ্জামান মনির, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন এবং জাসাস যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রিজভীর

আপডেট সময় : ০৫:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬