ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

উত্তরাঞ্চলে তারেক রহমানের দ্বিতীয় দফা নির্বাচনী প্রচার শনিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন। দলের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এই সফরে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান শনিবার সকালে হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন। বেলা সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য রাখবেন। এরপর দুপুর দেড়টায় নীলফামারীতে এবং আড়াইটায় দিনাজপুরের বিরানপুরে আয়োজিত বিএনপির জনসভায় যোগ দেবেন।

এর আগে গত ২৯ জানুয়ারি প্রথম দফায় সড়কপথে উত্তরাঞ্চলে নির্বাচনী সফর করেন তারেক রহমান। ওই সফরে ২৯ জানুয়ারি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় জনসভা করেন তিনি। এরপর ৩০ জানুয়ারি রংপুর এবং ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে অংশ নেন।

উত্তরাঞ্চল ছাড়াও তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালিয়েছেন। গত ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারে অংশ নেন। পরবর্তীতে ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহ থেকে গাজীপুর ও ঢাকার উত্তরার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। এছাড়া, গত ২ জানুয়ারি তিনি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশ করেন।

এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে মোট ২৪টি নির্বাচনী জনসভা করেছেন। নিজের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর কড়াইল ও বনানীতেও তিনি দুটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

উত্তরাঞ্চলে তারেক রহমানের দ্বিতীয় দফা নির্বাচনী প্রচার শনিবার

আপডেট সময় : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬