ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ রাষ্ট্রপতির নিকট পেশ: বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাবনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সদস্যবৃন্দ। এসময় কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস, এম, এমদাদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের সুপারিশ সম্বলিত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন।

সাক্ষাৎকালে কমিশন সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দেশের বিচার ব্যবস্থার গতিশীলতা ও বিচারকদের জীবনযাত্রার মানোন্নয়নে এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবেদনে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো এবং উন্নততর সুযোগ-সুবিধা বৃদ্ধির বিস্তারিত প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ রাষ্ট্রপতির নিকট পেশ: বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাবনা

আপডেট সময় : ০৪:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬