ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পবিত্র রমজানে সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ ১৫ মিনিট জোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করতে পারবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ২০ এপ্রিলের কাছাকাছি সময়ে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির দৌড়ে রানিং ট্র্যাকে ৪ ‘ম’

পবিত্র রমজানে সরকারি-স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬