ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: বেলুচিস্তানে হামলার পর পাক সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

পাকিস্তানে সক্রিয় কোনো সন্ত্রাসী কিংবা তাদের মদতদাতাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সম্প্রতি বেলুচিস্তানে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বুধবার কোয়েটা সফরকালে তিনি এই কড়া বার্তা দেন। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর-এর তথ্য অনুযায়ী, কোয়েটা সফরের সময় সেনাপ্রধানকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় তিনি দেশের অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। জেনারেল আসিম মুনির দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যারা রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে এবং যারা তাদের সহায়তা দিচ্ছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহী ও সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করতে এবং দায়িত্বরত সেনাদের মনোবল চাঙ্গা করতে সেনাপ্রধান এই সফর করেন। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের নেটওয়ার্ক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানির ‘জ্বালা’: সংকট ও লুণ্ঠনমূলক কাঠামোর প্রভাব

সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: বেলুচিস্তানে হামলার পর পাক সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:৩৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬