মার্কিন বিচার বিভাগ সম্প্রতি যৌন পাচার-সংক্রান্ত তদন্তে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনকে ঘিরে লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথির মধ্যে একটি চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে, যেখানে এফবিআইয়ের এক গোপন তথ্যদাতা বলেছেন যে এপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্ট ছিলেন।
গত সপ্তাহে প্রকাশিত এই বিপুল সংখ্যক নথিতে এপস্টেইনের অন্ধকার জগৎ এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সম্পর্কে নতুন তথ্য বেরিয়ে আসছে। প্রকাশিত নথিগুলোর একটিতে এফবিআইয়ের একজন গোপন তথ্যদাতার বক্তব্য লিপিবদ্ধ রয়েছে। সেখানে বলা হয়েছে, ওই তথ্যদাতা এফবিআইকে জানিয়েছেন যে এপস্টেইন একজন ইসরায়েলি গুপ্তচর হিসেবে কাজ করতেন।
নথি অনুযায়ী, ওই তথ্যদাতা আরও জানান যে, এপস্টেইনের আইনজীবী অ্যালান ডারশোভিটজ একসময় দক্ষিণ ফ্লোরিডার তৎকালীন মার্কিন অ্যাটর্নি আলেক্স অ্যাকোস্তাকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে জড়িত ছিলেন।
সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, তথ্যদাতা ডারশোভিটজ এবং এপস্টেইনের মধ্যে একাধিক ফোনালাপের সময় নোট নিয়েছিলেন। ওই ফোনালাপগুলো শেষ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ডারশোভিটজকে ফোন করে বিষয়গুলো সম্পর্কে নিয়মিত অবহিত হতো বলেও নথিতে দাবি করা হয়েছে। এই তথ্যদাতার দাবিগুলো এপস্টেইন মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 























