ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ওয়াশিংটন-কারাকাস সমঝোতা: তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলার ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির শর্ত অনুযায়ী তেল বিক্রির বকেয়া ৫০০ মিলিয়ন ডলারের পুরো অর্থ ভেনেজুয়েলা সরকারকে বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বকেয়া অর্থের সবশেষ কিস্তি হিসেবে ২০ কোটি (২০০ মিলিয়ন) ডলার সম্প্রতি ভেনেজুয়েলার কাছে পাঠানো হয়েছে। এর মাধ্যমে চুক্তিবদ্ধ পুরো অর্থই হাতে পেল দক্ষিণ আমেরিকার এই দেশটি। গত মাসে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ সমঝোতার ভিত্তিতে এই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দুই দেশের মধ্যে এই সমঝোতা প্রক্রিয়া শুরু হয়। সেই চুক্তিরই ধারাবাহিকতায় বকেয়া এই বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত মজুত সত্ত্বেও পাম্পে অকটেনের হাহাকার: কারণ কী?

ওয়াশিংটন-কারাকাস সমঝোতা: তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলার ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬