আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় মোহাম্মদ ইসহাক সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নির্দেশ অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মোহাম্মদ ইসহাক সরকার এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা-৭ আসনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান। এছাড়াও, জামায়াতে ইসলামীর প্রার্থী এনায়েত উল্লাহও একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিপোর্টারের নাম 





















