আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইশতেহার প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের নারী প্রতিনিধিদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ‘চলো সবাই একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দলটি তাদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, শিক্ষাবিদ, নারীনেত্রী ও ব্যবসায়ী নেতাসহ সমাজের বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নারীদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। জামায়াতের মহিলা বিভাগ ও ইসলামী ছাত্রীসংস্থার নেত্রীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রসংসদের প্রতিনিধি, উদ্যোক্তা এবং নানা পেশার নারীনেত্রীরা জামায়াতের এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। নতুন এই ইশতেহারের মাধ্যমে দলটির পক্ষ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















