ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মোহাম্মদ ছরওয়ারে আলম নামের ওই কর্মকর্তাকে হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার রাতে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলম সরাসরি হ্যাকিংয়ের সঙ্গে জড়িত কি না, তা ফরেনসিক পরীক্ষা ও নিবিড় তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ডিবিপ্রধান আরও বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে অভিযোগ করা হয়েছিল, ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করা হয়েছে।

বিষয়টি সাইবার অপরাধ-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়। তদন্তের অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও শোচনীয়: ওবামা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬