ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সরকারি ব্যাংক কর্মকর্তাদের একটি বিশেষ দলের পক্ষে প্রচারণাকে নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

বুধবার বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সরকারি ব্যাংকের কর্মকর্তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে মিছিল বা সমাবেশে অংশ নিতে পারেন না। এটি নির্বাচনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. খালেকুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তোলা হয়। জুবায়ের বলেন, একটি পুরনো ও মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তি ছড়াচ্ছে, যার লক্ষ্য মূলত সেনাবাহিনীকে বিতর্কিত করা। অথচ এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আগেই স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে। তাই এটি নিয়ে নতুন করে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।

দলের পক্ষ থেকে আরও জানানো হয়, জামায়াতের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ও শীর্ষ নেতাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে দেশি-বিদেশি চক্র অপপ্রচার চালাচ্ছে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতাদের ডিভাইসে সাইবার হামলা চালানো হচ্ছে। এমনকি প্রতিবেশী দেশ ভারত থেকেও এ ধরনের আক্রমণ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে বঙ্গভবনের এক কর্মকর্তাকে এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জুবায়ের বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমান ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

আপডেট সময় : ১১:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬