ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়ক আকতার হোসেনের মৃত্যু

দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করার সময় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়ক আকতার হোসেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার সকালে বিজিবির একটি হেলিকপ্টারে করে আকতার হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।

আহত হওয়ার ঘটনা
বিজিবি জানিয়েছে, নায়েক আকতার হোসেন গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া চৌকিতে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সীমান্তে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তাৎক্ষণিকভাবে তাকে রামু সেনানিবাসের সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল। তবে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

বিজিবির শোক প্রকাশ
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন:

“নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে যে উজ্জ্বল উদাহরণ রেখেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত।”

বিজিবি নায়েক আকতার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান রাজধানীতে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ, সীমান্তে চরম উত্তেজনা

মাইন বিস্ফোরণে আহত বিজিবির নায়ক আকতার হোসেনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫